costgard_ovijanনিউজবাংলা২৪ডটনেট:: সুন্দরবনের মাথাভাঙ্গা এলাকা থেকে ২৬টি নৌকাসহ অপহৃত ৭০ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় এক জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের  লে : কমান্ডার আতিকুর রহমান ভূইয়া জানান, মুক্তিপণের দাবীতে বনদস্যু আলিম বাহিনী পশ্চিম সুন্দরবনের কৈখালীর মাথাভাঙ্গা খালে বিপুল সংখ্যক জেলেদের জিম্মি করে রেখেছে খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে ৫টায় ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। কোস্ট গার্ড’র কৈখালী ষ্টেশনের সদস্যরা ওই এলাকায় পৌছালে দস্যুরা তাদের দেখা মাত্র বনের গহীনে পালিয়ে যায়। এ সময় ২৬টি নৌকাসহ অপহৃত ৭০ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের কৈখালী ষ্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় এক চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের জেলেদের নিরাপত্তার জন্য কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযান জোরদার করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অপারেশন অফিসার আতিকুর রহমান ভূইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *