naijareya_collegeনিউজবাংলা২৪ডটনেট:: রবিবার রাতে উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি কলেজে হামলা চালাল কয়েকজন সন্ত্রাসবাদী। কলেজ অধ্যক্ষের মতে, সন্দেহভাজন ইসলামি সন্ত্রাসবাদী এই হামলা চালিয়েছে।  ঘুমন্ত ছাত্রদের ওপর এই হামলায় প্রায় ৫০ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। তারা ক্লাস রুমেও পুড়িয়ে দেয়।ইয়োবে স্টেট কলেজ অফ এগ্রিকালচারের মোলিমা ইদি মাতো জানিয়েছেন, গ্রামীণ গুজবার এই কলেজে নাগাদ হামলা চালায় কয়েকজন বন্দুকবাজ। তিনি জানান, পুলিশ এখনো মৃতদেহ উদ্ধার করছে। তাই এখনো মৃতদের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না।  সেনাবাহিনী বলছে নিহতের সংখ্যা ৪২। প্রায় ১০০০ ছাত্র সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *